“রপ্তানিমুখী শিল্প সংকট মোকাবিলায় সরকার ঘোষিত পদক্ষেপ সময়োপযোগী”—উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: এই অপরিসীম সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পের সংকট মোকাবেলার সরকারের আর্থিক প্রণোদনা ঘোষণা করার পদক্ষেপটি সময়োপযোগী। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে তৈরি পোশাক থেকে। দেশের অর্থনীতির সিংহভাগ বৈদেশিক মুদ্রা আসে আমাদের এই সোনালি শিল্প হতে। এটা আমাদের অর্থনীতিকে উন্নতির শীর্ষে পৌছাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তবে সম্প্রতি করোনার কারণে শিল্পটি বাধার সম্মুখীন। তবে সরকার এ শিল্পটিকে তার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে মোটা অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। উদ্দীপকে লক্ষণীয় যে, জমিলার প্রতিষ্ঠানের ৮০ ভাগ শ্রমিকই নারী। এ শিল্প থেকেই দেশের রপ্তানি আয়ের ৭৬% আসে। কিন্তু বর্তমানে করোনা মহামারির কারণে এ শিল্প সংকটে পড়েছে। যা হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের ঘাটতি সৃষ্টি করেছে। তবে সরকার এ সংকট উত্তরণের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প। বাংলাদেশে এ শিল্পের গুরুত্ব অনেক। তাই মহামারির সময়ও সরকার এ শিল্পকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ২৮১৫ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে। আবার ২০২১-২২ অর্থবছরে রপ্তানির সময় রপ্তানি মূল্যের ১ শতাংশ হারে অতিরিক্ত প্রণোদনা দানের ঘোষণা দেয়। ফলে রপ্তানিকারকরা মহামারিজনিত উচ্চ উৎপাদন খরচ হ্রাস করতে পারবে। মন্দাজনিত ক্ষতি পুষিয়ে পুনরায় উৎপাদন চালু রাখতে পারবে। ফলে তারা সংকট মোকাবেলায় সক্ষম হবে। যা এই করোনাকালীন রপ্তানি ও অর্থনৈতিক উন্নয়নকে স্থিতিশীল রাখবে। তাই পরিশেষে বলা যায়, রপ্তানিমুখী শিল্প সংকট মোকাবেলায় সরকারের ঘোষিত পদক্ষেপ সময় উপযোগী।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“রপ্তানিমুখী শিল্প সংকট মোকাবিলায় সরকার ঘোষিত পদক্ষেপ সময়োপযোগী”—উদ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর