উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কুটির শিল্পের বিরাজমান সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন । কুটির শিল্পের মাধ্যমে প্রতি বছর সোয়া দুই লক্ষ লোকের নতুন কর্মসংস্থান হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে সমাজের প্রান্তিক ভূমিহীন কৃষক ও মহিলাদের এ শিল্পের ওপর নির্ভরশীলতা বাড়ছে। কিন্তু বর্তমানে এ শিল্প বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই বহুমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে। উদ্দীপকের শিল্পটি স্বল্প পুঁজি ও পরিবারের সদস্যদের দ্বারা গঠিত হওয়ায় কুটির শিল্পকে নির্দেশ করে। কিন্তু যারা উৎপাদন করেন তারা গরিব ও কষ্টে জীবনযাপন করেন। তাই বৃহৎ শিল্পের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টসাধ্য । অর্থাৎ উক্ত শিল্পের সমস্যা হলো পর্যাপ্ত মূলধনের অভাব এবং বৃহৎ শিল্পের সাথে প্রতিযোগিতা। এছাড়াও শিল্পটির আরও নানামুখী সমস্যা রয়েছে। বাংলাদেশের কুটির শিল্পে মূলধনের স্বল্পতা নিরসনে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা দরকার। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি, উপকরণ ও তথ্য-প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। তাছাড়া বাজার ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। এছাড়াও ক্রেতাদের রুচি অনুযায়ী মানসম্মত দ্রব্য উৎপন্ন করতে হবে। এর পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা এ শিল্পের বিকাশে সহায়ক হবে। এভাবে ওপরে উল্লিখিত পদক্ষেপসমূহ বাস্তবায়নের মাধ্যমে কুটির শিল্পের সমস্যা সমাধান করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর