উদ্দীপকে কোন কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে—ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন করাকে সরাকারি ও বেসরকারি অংশিদারিত্ব বলে। অনেক ক্ষেত্রে শুধু সরকারি বা বেসরকারি মালিকানায় উৎপাদন ও পরিচালনা লাভজনক হয় না। তাই এক্ষেত্রে সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্ব কৌশল গ্রহণ করা হয় । উদ্দীপকে 'X [গণিত] নামক দেশের সরকার জনকল্যাণার্থে প্রতিবছরই পরিবহন খাত ও অবকাঠামো /উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু বাস্তবায়ন করতে পারেন না। তাই এ বছর সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। অর্থাৎ প্রকল্প গ্রহণ, অর্থায়ন, পরিচালনা, ও বাস্তবায়ন ইত্যাদি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে সম্পাদন করা হবে। এটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি নামে পরিচিত। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'X [গণিত] নামক দেশে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব কৌশলের ইঙ্গিত করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন কৌশলের প্রতি ইঙ্গিত করা হয়েছে—ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর