উদ্দীপকে উল্লিখিত শিল্পের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত কুটির শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ । স্বল্প মূলধন, দেশি কাঁচামাল ও হাল্কা যন্ত্রপাতির সাহায্যে কুটির শিল্প সহজেই গড়ে তোলা যায়। এটি পারিবারিক ভিত্তিতে পরিচালিত হয় বলে সহজেই মহিলা ও পরিবারের অন্যান্যদের কর্মসংস্থান সৃষ্টি হয়। ফলে বেকারত্বের সমস্যার সমাধান হয়। পাশাপাশি শিল্পজাত দ্রব্যের উৎপাদনও বৃদ্ধি পায়। উদ্দীপকের কুটির শিল্প কর্মসংস্থান বৃদ্ধি, কৃষির ওপর জনসংখ্যার চাপ হ্রাস, সম্পদের সুষম বণ্টন ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে। অর্থাৎ শিল্পটি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ শিল্পে ঘরোয়া পরিবেশে উৎপাদন কার্য পরিচালিত হয়। তাই পরিবারের মহিলা এবং অন্যান্য বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় । কুটির শিল্প সহজেই স্থাপন করা যায়। এক্ষেত্রে অধিক মূলধন, ভারী যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তি ইত্যাদির দরকার হয় না। ফলে গ্রামগঞ্জে এবং যেকোনো পরিবারে গড়ে তোলা সম্ভব হয়। তাই গ্রামে পিছিয়ে পড়া পরিবারসমূহের আয়ের পথ সৃষ্টি হয়। ফলে সম্পদের সুষম বণ্টন হয়। এছাড়া কৃষির ওপর জনসংখ্যার চাপ হ্রাস পায়। বিভিন্ন প্রয়োজনীয় শিল্পজাত দ্রব্য কুটির শিল্পে উৎপাদিত হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হয় না। তাই বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। এভাবে কুটির শিল্প অর্থনীতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব বিশ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর