উদ্দীপকে কোন ধরনের শিল্পের কথা উল্লেখ আছে বুঝিয়ে লেখো ।
উত্তর: উদ্দীপকে কুটির শিল্পের কথা উল্লেখ আছে। যেসব প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় ১০ লক্ষ টাকার নিচে তা কুটির শিল্প। এ ধরনের শিল্প স্বল্প মূলধন, দেশীয় কাঁচামাল দ্বারা নিজ গৃহে পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত হয়। এ শিল্পে কারিগরি জ্ঞানের স্বল্প প্রয়োগ হলেও উৎপাদিত দ্রব্যসামগ্রী শৌখিন হয়। এসব দ্রব্যসামগ্রী তুলনামূলক সস্তায় পাওয়া যায় । উদ্দীপকে বলা হয়েছে আমাদের দেশে স্বল্প পুঁজি ও পরিবারের সদস্যদের নিয়ে এক ধরনের শিল্প গঠিত হয়। এ শিল্পের উৎপাদিত দ্রব্য আকর্ষণীয় ও তুলনামূলক সস্তা। কিন্তু যারা উৎপাদন করে তারা গরিব ও কষ্টে জীবনযাপন করে । অর্থাৎ শিল্পটি স্বল্প পুঁজি ও পরিবারের সদস্যদের দ্বারা শৌখিন দ্রব্যসামগ্রী উৎপাদন করে। তাই এটি কুটির শিল্পকে প্রতিফলিত করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে কুটির শিল্পের কথা উল্লেখ করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের শিল্পের কথা উল্লেখ আছে বুঝিয়ে লেখো ।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর