বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে কুটির শিল্প যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, সাধারণ যন্ত্রপাতি দ্বারা সৃষ্ট হয় কুটির শিল্প। এ শিল্প দেশের অনেক বেকারের বিশেষত নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটি একদিকে বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। অন্যদিকে এসব পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হচ্ছে। উদ্দীপকে মিসেস ফারজানার উৎপাদিত কুটির শিল্পের পণ্যের চাহিদা বেড়ে গেলে তার পুঁজির প্রয়োজন হয়। ফলে তিনি একটি ঋণদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সহজ শর্তে ঋণ পান। ঋণের অর্থ দ্বারা তিনি উৎপাদন বাড়িয়ে ভালো মুনাফা অর্জন করছেন! যা দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে । সহজে প্রাপ্ত কাঁচামাল দ্বারা পারিবারিকভাবে কুটির শিল্পের উৎপাদন কাজ পরিচালনা করা যায়। এ শিল্প পরিবেশবান্ধব হয়ে থাকে। এখানে বৃহৎ শিল্পের অনেক পরিত্যক্ত উপজাত দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কুটির শিল্পে নারীদের কর্মসংস্থান বেশি বলে তারা স্বাবলম্বী হতে পারে। বিদেশে কুটির শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এসব দ্রব্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এ শিল্পের উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ ও লালন হয়ে থাকে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের ভূমিকা ব্যাপক ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো ।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর