উদ্দীপকে উল্লিখিত শিল্পটি চিহ্নিত করো এবং এর সমস্যাসমূহ তুলে ধরো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি হলো তৈরি পোশাক শিল্প বাংলাদেশে তৈরি পোশাক শিল্প ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে প্রায় ৫ হাজার পোশাক তৈরির কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ৪৪ লক্ষ শ্রমিক কর্মরত রয়েছে। এদের প্রায় ৮০ শতাংশই হলো অশিক্ষিত ও অর্ধশিক্ষিত নারী কর্মী। এছাড়া দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৬ শতাংশই পোশাক শিল্প থেকে অর্জিত হয় । উদ্দীপকের শিল্পটি ১৯৭৬ সালে রপ্তানি শুরু করে। শিল্পটি মোট রপ্তানি আয়ের ৮৬ শতাংশ অর্জিত হয় এবং প্রায় ৪৪ লাক্ষ শ্রমিক কর্মরত রয়েছে। অর্থাৎ শিল্পটি তৈরি পোশাক শিল্পকে নির্দেশ করে। পোশাক শিল্পের উন্নয়নের জন্য উন্নতমানের কর্মপরিবেশ দরকার। কিন্তু তা বাংলাদেশের বেশিরভাগ কারখানায় নেই। এছাড়া দেশে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল না থাকায় আমদানির ওপর নির্ভর করতে হয়। ফলে সময়মতো কাঁচামালের অভাবে এ শিল্পের উৎপাদন ব্যাহত হয়। তাছাড়া মূলধনের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, জ্বালানির অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান থাকায় এ শিল্প হুমকির মুখে পড়েছে। তাই বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ব বাজারে প্রবল প্রতিযোগিতায় টিকে থাকতে সমস্যা হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পটি চিহ্নিত করো এবং এর সমস্যাসমূহ তুলে ধরো ।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর