তুমি কি মনে করো বাংলাদেশে এ কৌশল প্রয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে? ব্যাখ্যা করো ।
উত্তর: বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কৌশল প্রয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থায়ন ও পরিচালনা করাকে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বলে । যেসব ক্ষেত্রে শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগ লাভজনক নয় সেসব ক্ষেত্রে এ কৌশল গ্রহণ করা হয়। ফলে ব্যাপক পুঁজির সরবরাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি নিশ্চিত হয়। ফলে প্রকল্প ব্যয় কম হয় । উদ্দীপকে 'X [গণিত] দেশের সরকার পরিবহন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রতিবছরই পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে: বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই সরকার সরকারি-বেসরকারি অংশীদারি অর্থায়নের সিদ্ধান্ত নেয়। এতে অর্থায়নের সমস্যা দূর হবে । ফলে এখানে সরকার ও ব্যক্তি উভয়ই সুফল ভোগ করবে। ফলে প্রকল্প বাস্তবায়ন তাড়াতাড়ি হবে । বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারি প্রয়োগ করা হলে পুঁজি সরবরাহ করা সম্ভব হবে। ফলে যেকোনো ধরনের বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্প পরিচালনা সম্ভব হবে। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তাই উৎপানশীলতা বাড়বে, সময় সাশ্রয়ী হবে এবং প্রকল্প ব্যয় ন্যূনতম হবে। এছাড়াও বেসরকারি খাতের দক্ষতা বৃদ্ধি, ভৌত অবকাঠামোর টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে সামগ্রিক অর্থনীতির উন্নয়ন সাধন হবে। সুতরাং বলা যায়, বাংলাদেশে এ কৌশল প্রয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো বাংলাদেশে এ কৌশল প্রয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর