তোমার মতে এনামুল সাহেবের শিল্পকে কীভাবে লাভজনক করা যায়? ব্যাখ্যা দাও।
উত্তর: আমার মতে, নিম্নোক্ত পদক্ষেপসমূহ গ্রহণের ফলে এনামুল সাহেবের শিল্পকে লাভজনক করা যায়। চামড়া শিল্পের সমস্যা সমাধান বা উন্নয়নের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হলো- রাসায়নিক দ্রব্যের যোগান বৃদ্ধি, পর্যাপ্ত গুদামঘর নির্মাণ, ও বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি বিদেশে বাজার সৃষ্টি, সরকারি পৃষ্টপোষকতা প্রণয়ন করতে হবে। উদ্দীপকে এনামুল সাহেব একটি ট্যানারির মালিক। তিনি কোরবানির ঈদে প্রচুর চামড়া কম দামে কিনলেও সংরক্ষণ ও বাজারজাতকরণ অসুবিধার জন্য তিনি তেমন লাভবান হতে পারে নি। কাজেই চামড়া শিল্পকে লাভজনক করতে হলে এর আধুনিকায়ন জরুরি। চামড়া সংরক্ষণের জন্য সারাদেশে পর্যাপ্ত গুদামঘর নির্মান করতে হবে। পর্যাপ্ত রাসায়নিক দ্রব্যের যোগান বাড়াতে হবে। মূলধনের স্বল্পতা কাটাতে ঋণ সহায়তা প্রদান করতে হবে। এছাড়াও সরকারি পৃষ্টপোষকতার মাধ্যমে বিদেশে বাজার সৃষ্টি করতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করতে হবে। ছোট ট্যানারিগুলোতে 'ফিনিশিং ফ্যাসিলিটি সেন্টার' চালু করতে হবে। তাহলেই চামড়া শিল্পকে একটি লাভজনক শিল্প হিসেবে গড়ে তোলা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তোমার মতে এনামুল সাহেবের শিল্পকে কীভাবে লাভজনক করা যায়? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর