উদ্দীপকে উল্লিখিত ২০১২, ২০১৫ এবং ২০২০ সালে সাদেকের শিল্পসমূহকে সংজ্ঞায়িত কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সাদেকের ২০১২, ২০১৫ এবং ২০২০ সালের শিল্পকে যথাক্রমে অতিক্ষুদ্রশিল্প, ক্ষুদ্রশিল্প, ও মাঝারি শিল্প বলে। ২০১০ শিল্পনীতি অনুযায়ী, অতিক্ষুদ্রশিল্প বলতে সেসব শিল্পকে বোঝায় যেগুলোর জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্যে প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকা। আবার যে শিল্পে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্যে প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা তা ক্ষুদ্র শিল্প এবং প্রতিস্থাপন ব্যয় ১ কোটি থেকে ১৫ কোটি হলে তা মাঝারি শিল্প বলে বিবেচিত। মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা ৫০-১০০ জন। উদ্দীপকে, সাদেক ২০১২ সালে ৫ লক্ষ টাকা নিয়ে একটি শিল্প গড়ে তোলে যা উপরের অতি ক্ষুদ্র শিল্পকে নির্দেশ করে। ২০১৫ সালে তার মূলধনের পরিমাণ ৫০ লক্ষ টাকা হয় এবং শ্রমিক সংখ্যা ২০ জন। যা অতিক্ষুদ্র শিল্পকে নির্দেশ করে। ২০২০ সালে তার পুঁজির পরিমাণ দাঁড়ায় ১০ কোটি, শ্রমিক সংখ্যা ৯০ জন যা মাঝারি শিল্পকে প্রতিফলিত করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ২০১২, ২০১৫ এবং ২০২০ সালে সাদেকের শিল্পসমূহকে সংজ্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর