বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপনে গুরুত্ব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপনের গুরুত্ব অপরিসীম। যেসব পণ্য অন্য দেশ হতে আমদানি করতে হয় সেসব পণ্য নিজ দেশে উৎপাদন করার ব্যবস্থা গ্রহণকে আমদানি বিকল্প শিল্প বলে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও উন্নত প্রযুক্তির অভাব রয়েছে এক্ষেত্রে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব সমূহ হলো- ১. এতে করে নিজ দেশে পণ্য উৎপাদন হবে এবং কম বৈদেশিক মুদ্রা ব্যয় হবে। ২. নতুন শিল্প স্থাপনের ফলে তা দেশের জাতীয় আয় বৃদ্ধি করবে। ৩. এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ৪. বাংলাদেশের সম্পদ সমূহের সর্বাধিক ব্যবহার নিশ্চিত হবে। ৫. উদ্ভাবনী শক্তির মাধ্যমে নিজ দেশেও নতুন প্রযুক্তি সৃষ্টি সম্ভব হবে। ৬. বৈদেশিক মুদ্রা কম ব্যয় হবে, ফলে জাতীয় বিনিয়োগ বৃদ্ধি পাবে। ৭. এতে করে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। উপরোক্ত আলোচনা হতে বলা যায়, বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপনের গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের মতো দেশের অর্থনৈতিক উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপনে …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর