উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লিখিত শিল্পের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখিত শিল্প অর্থাৎ কুটির শিল্পের গুরুত্ব আলোচনা করা হল। বর্তমানে দেশের বেকারত্বের সংখ্যা মোট জনসংখ্যার অর্ধেক এরও বেশি। এত বড় একটি অংশকে সরকারের পক্ষে চাকরি দেয়া সম্ভব নয়। এদের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে হবে। যার অন্যতম হলো এই কুটির শিল্প। এছাড়াওー (১) মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিঃ আমাদের দেশে প্রায়শই দেখা যায়, আমাদের মহিলারা ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। কুটির শিল্প হল এমন এক শিল্প যেখানে তারা ঘরে বসেই এই শিল্পের মাধ্যমে তাদের কর্মসংস্থান গড়ে তুলতে পারে। (২) দেশজ কাঁচামালের ব্যবহারঃ আমাদের গ্রামীণ ও পল্লী অঞ্চলে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। যা এই শিল্পের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। (৩) বৈদেশিক মুদ্রা অর্জনঃ আমাদের দেশের কুটির শিল্পের সুনাম অনেক দেশেই রয়েছে। যার ফলে এই শিল্পে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়। (৪) বৈদেশিক মুদ্রার সাশ্রয়ঃ কুটির শিল্পে উৎপাদিত পণ্য অনেক শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যার ফলে দেশের কাঁচামলের আমদানি কম হয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। উপরের আলোচনা হতে বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্পের ভূমিকা অসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লিখিত শিল্পের ভূমিক…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর