উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কীভাবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে আমদানি বিকল্প শিল্পায়নের কথা বলা হয়েছে। আমদানি বিকল্প শিল্পায়ন বৈদেশিক বাণিজ্যের ঘাটতি হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমদানি না করে দেশের অভ্যন্তরের প্রয়োজনীয় দ্রব্যের শিল্প স্থাপন না করাই হলো আমদানি বিকল্প শিল্প। বাংলাদেশের সর্বদা আমদানি হতে রপ্তানির পরিমাণ কম থাকে। যার ফলে বাংলাদেশের সর্বদাই বাণিজ্য ঘাটতি লেগে থাকে। যদি আমরা প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনের শিল্পায়ন করি, তাহলে নিজ দেশেই সে সকল পণ্য উৎপাদন সম্ভব হবে। এ ব্যবস্থায় দেশীয় শিল্পের সম্প্রসারণ হবে। পাশাপাশি বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে। বর্তমানে বাংলাদেশ বেকার সমস্যায় জর্জরিত। শিল্পায়নের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি বেকারত্ব হ্রাস পাবে। দেশে শিল্পায়নের ফলে প্রয়োজনীয় দ্রব্য দেশে উৎপাদন হবে, যার ফলে দেশের অর্থ দেশেই থাকবে এবং তা দেশের অন্য খাতে ব্যবহৃত হবে। এছাড়াও দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে। পাশাপাশি সকল খাতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং রপ্তানি বৃদ্ধিতেও সাহায্য করবে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জিত হবে। উপরোক্ত আলোচনা হতে বলা যায়, আমদানি বিকল্প শিল্প বৈদেশিক বাণিজ্যের ঘাটতি হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কীভাবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি হ্রাস ও কর…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর