কী কী কারণে এনামুল সাহেব ব্যবসায় তেমনটি লাভবান হতে পারেননি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: এনামুল সাহেব চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ অসুবিধার জন্য তেমন লাভবান হতে পারেননি। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে চামড়া শিল্প অন্যতম। বৈদেশিক মুদ্রা অর্জনে এ শিল্পের গুরুত্ব অপরিসীম। কিন্তু চামড়া শিল্পে নানান সমস্যা যেমন- প্রক্রিয়াজাতকরণ, গুদামের স্বল্পতা, রাসায়নিক দ্রব্যের অভাব, সংরক্ষণের পদ্ধতি ইত্যাদি বিদ্যমান। উদ্দীপকে লক্ষ্য করা যায়, এনামুল সাহেব একজন চামড়া ব্যবসায়ী ও একটি ট্যানারির মালিক। তিনি কোরবানি ঈদের সময় কমদামে প্রচুর পরিমাণ চামড়া কিনলেও শুধু ফিনিশড চামড়া ছাড়া তিনি জুতা, ব্যাগ ইত্যাদি ধরনের কোন চামড়াজাত দ্রব্য তৈরি করবেন না। তার চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণের অসুবিধা থাকায় তিনি বেশি লাভবান হতে পারেননি। এছাড়াও রাসায়নিক দ্রব্যের অভাব, মূলধনের স্বল্পতা, দক্ষ শ্রমিকের অভাব, বিভিন্ন সমস্যা চামড়া শিল্পে থাকায় এনামুল সাহেবের মতো ব্যবসায়ীরা লাভবান হতে পারছেন না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কী কী কারণে এনামুল সাহেব ব্যবসায় তেমনটি লাভবান হতে পারেননি? উদ্দীপক…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর