উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের জন্য তুমি কী কী সুপারিশ করবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সমস্যার সমাধানের জন্য নিম্নে আমার সুপারিশ দেওয়া হল। (১) ঋণের পর্যাপ্ত যোগানঃ চামড়া ব্যবসায়ীদের ও চামড়া ব্যবসায়ের উদ্যোক্তাদের সহজ শর্তে ও কম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। (২) ট্যানারি সুবিধাঃ চামড়া শিল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে আধুনিক ট্যানারি স্থাপন করতে হবে। (৩) চামড়ার মানঃ বাংলাদেশের উৎপাদিত চামড়ার মান উন্নত করতে হবে। যাতে, দেশীয় চাহিদা পূরণ করে তার বিদেশে রপ্তানি করা সম্ভব হয়। (৪) পাচার রোধঃ অবৈধভাবে যেন চামড়া দেশের বাইরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। (৫) চামড়াজাত দ্রব্যঃ দেশের উৎপাদনকারীদের চামড়াজাত পণ্য উৎপাদনে উৎসাহিত করতে হবে। অতএব, আমরা বলতে পারি, উপরোক্ত পদক্ষেপ গুলো গ্রহণ করলে চামড়া শিল্পের সমস্যার সমাধান হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের জন্য তুমি কী কী সুপারিশ করবে? ব্য…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর