উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাগুলো ব্যাখ্যা কর।
উত্তর: আলেয়ার বুটিক শিল্পটি কুটির শিল্প। গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, এবং হালকা যন্ত্রপাতির সাহায্যে যে শিল্প পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। এ শিল্প সাধারণত পারিবারিক সদস্যদের দ্বারা পরিচালিত হয় এবং এর সর্ব্বোচ্চ শ্রমিক সংখ্যা ১৫ জনের অধিক নয় এবং মূলধন অনধিক ১০ লক্ষ টাকা। উদ্দীপকে আলেয়ার বুটিক শিল্প বা কুটির শিল্পের অন্যতম প্রধান সমস্যা বিদ্যুৎ বিভ্রাট। ফলে উৎপাদন ব্যহত ও উৎপাদন খরচ বেড়ে যায়। এ শিল্পের গুণগত মান নিম্ন হয় কারণ অদক্ষ শ্রমিক ও অনুন্নত প্রযুক্তির ব্যবহার হয়। এ শিল্পের পণ্যের চাহিদাও কম। এছাড়াও কুটির শিল্পে মূলধনের অভাব, কাঁচামালের স্বল্পতা, সংকুচিত বাজার ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বাজে অবস্থা সহ নানান সমস্যা বিদ্যামান। এছাড়াও আধুনিক প্রযুক্তির অভাব, সরকারি সহযোগিতার অভাব, বিদেশি পণ্যের অবাধ আমদানির কারণে এ শিল্প বিলুপ্তির পথে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর