উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।
উত্তর: তৈরি পোশাক শিল্প বাংলাদেশের শিল্প ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করেছে। বাংলাদেশের পোশাক শিল্প একটি দ্রুত বিকশিত 'রপ্তানিমুখী শিল্প। বর্তমানে আমাদের রপ্তানি আয়ের সিংহভাগ পোশাক রপ্তানি থেকে আসে। সমগ্র বিশ্বে তৈরি পোশাকের চাহিদা বৃদ্ধির কারণে উন্নত দেশগুলো পোশাক সামগ্রীর জন্য উন্নয়নশীল দেশগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে উল্লেখযোগ্য স্থান করে নিতে সক্ষম হয়েছে। এর ফলস্বরূপ কোটা ব্যবস্থা প্রত্যাহার সত্ত্বেও আমাদের পোশাক শিল্পের অগ্রগতি অব্যাহত রয়েছে। বাংলাদেশে পোশাক শিল্পের জন্য পর্যাপ্ত শ্রমশক্তি পাওয়া যায়। বিশেষ করে এ শিল্পে প্রচুর সংখ্যক নারী শ্রমিক নিয়োগের সুযোগ রয়েছে। সরকারি প্রণোদনার ফলে এ শিল্প বিদ্যমান কয়েকটি বাজার ছাড়াও সম্প্রতি এশিয়া, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ ৮টি নতুন দেশে তৈরি পোশাক রপ্তানি করছে। পোশাক শিল্পে বিনিয়োগ, উৎপাদন ও মুনাফা অর্জনের মধ্যে সময় ব্যবধান কম। এজন্য এ দেশের অনেক উদ্যোক্তা পোশাক শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের শিল্পনীতিতে ব্যক্তি খাতের উন্নয়নে অনেক সুযোগ-সুবিধা রয়েছে। এজন্য পোশাক শিল্পের দ্রুত বিকাশ লাভের সম্ভাবনাও বেশি। এসব কারণে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ইতিবাচক ও উজ্জ্বল বলে মনে করা হয়। বাংলাদেশ বর্তমানে বিশ্বের প্রায় ১১০টি দেশে পোশাক রপ্তানি করছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তাই এ শিল্পটিকে ভবিষ্যৎ সম্ভাবনার সোনালি শিল্প হিসেবে অভিহিত করা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর