উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দূরীকরণে কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো?
উত্তর: বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে রোকেয়ার কাজ তথা কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষ মূলধনের অভাবে কৃষিকে পেশা হিসেবে বেছে নেয়। এছাড়া এ দেশে মূলধন গঠনের হারও কম। মূলধন গঠনের হার কম হলেও সহজেই কুটির শিল্প স্থাপন করা যায়। কারণ কুটির শিল্প স্বল্প পুঁজি ও ঘরোয়া পরিবেশে পরিচালনা করা যায়। উদ্দীপকে রোকেয়া একজন নারী উদ্যোক্তা। সড়ক দুর্ঘটনায় তার স্বামীর দুটি পা নষ্ট হয়ে গেলে NGO থেকে ৩ হাজার টাকা ঋণ নিয়ে নিজেই মুড়ি ভাজার কাজ শুরু করেন। ভাজা মুড়ি স্থানীয় বাজারে বিক্রি করে আয় করেন। এ কাজের মাধ্যমে রোকেয়ার কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকারত্ব দূর হয়। বাংলাদেশের মোট কর্মশক্তির এক-তৃতীয়াংশ বেকার। এ বিপুল জনশক্তিকে কুটিরশিল্পের মাধ্যমে উৎপাদনশীল কাজে নিয়োগ করা যায়। এতে মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যম জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। তাদের কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা সম্ভব। তাই বলা যায়, এ দেশের কুটিরশিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দূরীকরণে কতটুকু …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর