উদ্দীপকের আলোকে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কীরূপ ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রুমানার শিল্পটি পোশাক শিল্পের ভূমিকা বাংলাদেশের অর্থনীতিতে ক্রমবর্ধমান। বাংলাদেশের পোশাক শিল্প, ১৯৭৬ সালে মাত্র তিনটি কারখানায় তৈরি পোশাক রপ্তানির মধ্য দিয়ে যাত্রা শুরু করে। ইতোমধ্যে পোশাক শিল্প তার সাফল্যের চার দশকের অধিক সময় অতিক্রম করেছে। এর মধ্যে পোশাক শিল্পের কারখানা ও কর্মচারীর সংখ্যা যেমন অভাবনীয় বেড়েছে, তেমনি আয়ও বেড়েছে কয়েক হাজার গুণ। বর্তমানে এ শিল্পের প্রায় ৫,০০০ কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ৫০ লক্ষের অধিক। এসব শ্রমিকের শতকরা ৮০ ভাগই হলো দেশের অবহেলিত ও বঞ্চিত এবং দরিদ্র ও অদক্ষ মহিলা। এ শিল্পের মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব অনেকাংশ দূর করা সম্ভব হয়েছে। এছাড়া ১৯৮৭-৮৮ অর্থবছর থেকে তৈরি পোশাক বাংলাদেশের অন্যতম প্রধান খাত হিসেবে আবির্ভূত হয়। রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশেরও বেশি তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত হয়। ২০২০-২১ অর্থবছরে ৩১.৪৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক ও নিটওয়্যার রপ্তানি করেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কীরূপ ভূমিকা…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর