বাংলাদেশে এই ধরনের শিল্প স্থাপনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশে আমদানি কমাতে ও দেশীয় শিল্পায়নকে ত্বরান্বিত করতে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব অনস্বীকার্য। বাংলাদেশের অব্যাহত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা দরকার। আমদানি হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পায়নের প্রয়োজন। এছাড়া, বাংলাদেশ শিল্পায়নের প্রয়োজনে সাধারণত মূলধনী দ্রব্য বেশি আমদানি করে। তাই আমদানি বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ করা হলে দেশের ভেতরে মূলধনী দ্রব্য উৎপাদিত হবে। ফলে দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। উদ্দীপকের আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশের আমদানি হ্রাস পাবে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং অন্য কাজে তা ব্যবহার করা যাবে। এছাড়া, আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশে বিভিন্ন রকম ভোগ্যপণ্য, মধ্যবর্তী দ্রব্য ও পুঁজি দ্রব্য উৎপাদিত হবে। ফলে শিল্পপণ্যের দিক থেকে দেশ স্বনির্ভর হয়ে উঠবে। অন্যদিকে, আমদানি-বিকল্প শিল্পায়নের ফলে শিল্পের বিকেন্দ্রীয়করণ ঘটে এবং সমগ্র শিল্প খাতের প্রসার ঘটে। এদেশে অধিক সংখ্যায় আমদানি বিকল্প স্থাপন হলে এসব সুবিধা ভোগ করা যাবে। বাংলাদেশসহ যেসব দেশে জনসংখ্যা বেশি সেখানে জনগণের প্রয়োজন অনুযায়ী, অনেক প্রকারের পণ্য আমদানি করতে হয়। এ অবস্থায় দেশে আমদানি বিকল্প শিল্প স্থপন করা হলে এসব শিল্পপণ্যের বাজারের নিশ্চয়তা থাকবে। যার ফলে শিল্পায়ন অনেকটাই প্রসারিত হবে। এর মাধ্যমে দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার হবে ও কর্মসংস্থান তৈরি হবে। আবার, দেশীয় শ্রমের দক্ষতা বাড়বে। সেইসাথে দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জন করবে। সুতরাং আমরা বলতে পারি, দেশীয় শিল্পের গতি ত্বরান্বিত করতে বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে এই ধরনের শিল্প স্থাপনের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর