উদ্দীপকের আলোকে অতিক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
উত্তর: যে শিল্প প্রতিষ্ঠান খুবই কম পরিমাণ মূলধন এবং সহজলভ্য কাঁচামাল দ্বারা পারিবারিক ভিত্তিতে পরিচালিত হয়, তাকে অতি ক্ষুদ্র শিল্প বলে। শিল্পনীতি ২০১৬ অনুযায়ী, সেবা শিল্পের ক্ষেত্র অতিক্ষুদ্র শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বোঝায়, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকার নিচে কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১৫ জন শ্রমিক কাজ করে। উদ্দীপকে কানিজ ১০ থেকে ১৫ জন শ্রমিক এবং ৫ থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি বুটিক কারখানা স্থাপন করতে চায়। অর্থাৎ কানিজ যে শিল্প স্থাপন করতে চাচ্ছে তা মূলত অতিক্ষুদ্র শিল্প। অতিক্ষুদ্র শিল্পে বেশিরভাগ সময় পরিবারের সদস্যরাই শ্রমের যোগান দিয়ে থাকে। এ শিল্পে অল্প পরিমাণ মূলধন প্রয়োজন হয়, যা পরিবারের সদস্যরাই যোগান দেয় । এছাড়া এ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে স্থানীয় কাঁচামালের ওপর ভিত্তি করে। তাছাড়া এ শিল্পের উৎপাদিত দ্রব্যের বাজার খুবই সংকীর্ণ। অতিক্ষুদ্র শিল্পের উৎপাদিত দ্রব্যসামগ্রী মূলত পরিবারিক ও স্থানীয় চাহিদা পূরণ করে থাকে। এছাড়া এ শিল্পে স্বল্প মূলধন ব্যবহার করে অল্প পরিমাণ দ্রব্য উৎপাদিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে অতিক্ষুদ্র শিল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর