উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দুরীকরণে কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো?
উত্তর: উদ্দীপকের কুটির শিল্পের বিকাশ ঘটলে আত্মকর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে। উৎপাদন বৃদ্ধি, স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীদের জন্য কর্মসংস্থান, স্বল্প পুঁজি নিয়ে কারবার, দেশজ কাঁচামাল ব্যবহার, দারিদ্র্য লাঘব, ভোক্তাদের বহুমুখী চাহিদা পূরণ, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে কুটির শিল্পের ভূমিকা অনস্বীকার্য। উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব সাদিক পরিবারের সদস্য নিয়ে একটি ছোট কারখানা গড়ে তোলে। এখানে মূলধনের পরিমাণ ৩ লক্ষ টাকা। তিনি এ শিল্পের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে পরিবারের ব্যয়ভার নির্বাহ করেন। অর্থাৎ কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান ও উপার্জন বৃদ্ধি পায়। বাংলাদেশে কৃষির অনগ্রসরতার জন্য গ্রামাঞ্চলে প্রচ্ছন্ন ও মৌসুমি বেকার সমস্যা বিদ্যমান। কুটির শিল্পের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি করে এ সমস্যার সমাধান করা যায়। এছাড়া, আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারী সমাজের একটি বড় অংশ নানান সামাজিক প্রতিবন্ধকতার কারণে ঘরের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না। কুটির শিল্পের মাধ্যমে তাদেরকে কাজের ব্যবস্থা করে, দিয়ে অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করা যায়। ফলে মাথাপিছু আয় বাড়ার মাধ্যমে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে। কুটিরশিল্পে অব্যবহৃত সকল দেশীয় কাঁচামাল ব্যবহারের মাধ্যমে বাড়তি উপযোগি সৃষ্টি করা যায় এবং এ শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কুটির শিল্প বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এদেশের বেকারত্ব দুরীকরণে কতটুকু …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর