রোকেয়ার মুড়ি ভাজার কাজটি কোন ধরনের শিল্পের আওতাধীন? উক্ত শিল্পের বৈশিষ্ট্য আলোচনা করো।
উত্তর: রোকেয়ার মুড়ি ভাজার কাজটি কুটির শিল্পের আওতাধীন। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়; যেসব প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল ১০ জন এর অধিক নয়। উদ্দীপকে, রোকেয়ার স্বামীর দুটি পা সড়ক দুর্ঘটনায় নষ্ট হয়ে গেলে NGO থেকে ৩ হাজার টাকা ঋণ নিয়ে মুড়ি ভাজার কাজ শুরু করে। স্থানীয় বাজারে মুড়ি বিক্রি করে সংসার চালাতে থাকে। নিজ গৃহে পারিবারিক ভিত্তিতে স্বল্প মূলধন এবং সহজলভ্য কাঁচামাল ও ছোটখাটো সাধারণ যন্ত্রপাতির সাহায্যে পরিচালিত তার এ কাজটি কুটির শিল্পের অর্ন্তগত। এ শিল্পের বৈশিষ্ট্য অনুযায়ী, এ শিল্পে মূলধন ৫ লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্যসহ সর্বাধিক ১০ জন শ্রমিক নিয়োজিত থাকে। এ ধরনের শিল্প পারিবারিক মালিকানায় গৃহের ভেতরে ছোট পরিসরে স্থাপিত হয়। তাই বলা যায়, রোকেয়ার মুড়ি ভাজার কাজটির বৈশিষ্ট্যসমূহ কুটির শিল্পকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রোকেয়ার মুড়ি ভাজার কাজটি কোন ধরনের শিল্পের আওতাধীন? উক্ত শিল্পের বৈ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর