উদ্দীপকে আলোচিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোচিত শিল্পটি হল বৃহৎ শিল্প। নিচে বৃহৎ শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করা হলোঃ- বেকার সমস্যার সমাধানঃ বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী বেকার। এ বিশাল বেকার সমস্যার সমাধান করা একমাত্র বৃহৎ শিল্পায়নের মাধ্যমে সম্ভব । প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহারঃ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠ ব্যবহারের জন্য শিল্প উন্নয়ন প্রয়োজন। বাংলাদেশের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। যার পূর্ণ ব্যবহার নিশ্চিত করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন গড়াতে শিল্প উন্নয়ন একান্ত প্রয়োজন । ভারী শিল্প প্রতিষ্ঠাঃ দ্রুত শিল্প উন্নয়নের জন্য দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় যন্ত্রপাতি উৎপাদনের জন্য ভারী শিল্প প্রতিষ্ঠা করা প্রয়োজন, যা স্থাপিত হলে বিদেশের উপর নির্ভরশীলতার হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রাও বেঁচে যাবে। জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধিঃ জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি এবং জনসাধারণের জীবন যাত্রার মান উন্নত করার লক্ষ্যে দেশে বৃহৎ শিল্পের উন্নয়ন করা প্রয়োজন। বৈদেশিক মুদ্রা অর্জনঃ স্বল্পমূল্যে কৃষিজাত পণ্য ও শিল্পের কাঁচামাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা প্রত্যাশিত পরিমাণে তথা বেশি পরিমাণে অর্জন করা যায় না। স্বনির্ভরতা অর্জনঃ বর্তমানে বিপুল পরিমাণে শিল্পজাত দ্রব্য বিদেশ থেকে আমদানি করার কারণে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিপুল পরিমাণে আমাদের অপচয় হচ্ছে। এছাড়াও শিল্প পণ্যের জন্য আমরা বিদেশের উপর অতিমাত্রায় নির্ভরশীল, এই প্রেক্ষিতে যদি আমরা নিজ দেশেই প্রয়োজনীয় শিল্প স্থাপন করতে পার্, তাহলে বৈদেশিক মুদ্রার অপচয়সহ নানা ধরনের সংকট লোক পাবে। উপসংহারে বলা যায়, শুধুমাত্র কৃষির উপর নির্ভর করে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। বাংলাদেশের শিল্প উন্নয়ন ঘটলে কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস পাবে এবং কাঁচামালের উপযুক্ত ব্যবহার খাদ্যাদির ন্যায্য মূল্য নিশ্চিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত শিল্পের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর