উদ্দীপকে 'ক' দ্বারা কোন ধরনের শিল্পকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: একটি দেশ অন্য একটি দেশে পণ্য ও সেবা বিক্রি করলে তাকে রপ্তানি বলে। বাংলাদেশের রপ্তানির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত দ্রব্য ইত্যাদি। তবে রপ্তানি আয়ের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৈরি । পোশাক শিল্প খাত। বিগত কয়েক বছরে এ খাতে উৎপাদিত পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। উদ্দীপকেও দেখা যায়, 'ক' শিল্পটি থেকে রপ্তানি আয়ের সিংহভাগ আসে। এ শিল্প বর্তমানে বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প। অনগ্রসর নারীদের কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্যের উন্নয়নে এর শিল্পটি প্রধান ভূমিকা পালন করছে। তাই বলা যায়, এই 'ক' শিল্পটি হচ্ছে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের দ্রুত বিকাশমান শিল্পের মধ্যে তৈরি পোশাক শিল্প অন্যতম। বর্তমানে রপ্তানি আয়ের প্রায় ৮৩ ভাগই এই খাত থেকে অর্জিত হয়। তাই জনবহুল এই দেশে শ্রমিকনির্ভর এ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দ্বারা কোন ধরনের শিল্পকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর