'Y [গণিত] দ্রব্যটি যে ধরনের শিল্পের অন্তর্গত, দেশীয় শিল্পের সংরক্ষণ, বাণিজ্য ঘাটতি হ্রাস, শিল্পায়ন ও দ্রুত প্রবৃদ্ধি অর্জনে সে শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত Y দ্রব্যটি পূর্বে বিদেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে তা দেশে, অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন করছে। এ জাতীয় পণ্যের শিল্পকে আমদানি বিকল্প শিল্প বলা হয় অর্থাৎ, পৃথিবীর অপরাপর দেশ হতে আমদানি হ্রাস করে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন, উৎপাদন ও যোগান দেওয়াই হলো আমদানি বিকল্প শিল্প। দেশীয় শিল্প সংরক্ষণ, বাণিজ্য ঘাটতি হ্রাস, শিল্পায়ন ও দ্রুত প্রবৃদ্ধি অর্জনে এ জাতীয় শিল্পের গুরুত্ব অপরিসীম । বিদেশি শিল্পের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় নবীন শিল্পসমূহকে বাঁচিয়ে রাখার জন্য বিদেশি শিল্পপণ্য আমদানি বন্ধ বা নিরুৎসাহিত করা প্রয়োজন। এজন্য আমদানিকৃত পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বুসানো যায়। এর ফলে দেশীয় শিল্প স্বয়ংসম্পূর্ণতায় ফিরে আসবে। দেশীয় শিল্পের উৎপাদিত পণ্য দেশীয় নাগরিকদের ব্যবহারের উপযোগী হবে। এভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে একসময় দেশীয় শিল্পসমূহ বিদেশি শিল্পের সাথে প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববাজারে টিকে থেকে মুনাফা আহরণ করতে পারবে। আমদানি বিকল্প শিল্পায়ন এর মাধ্যমে দেশে প্রচুর শিল্পজাত দ্রব্যসামগ্রী উৎপাদন করা সম্ভব। দেশের চাহিদা মিটিয়ে এসব দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যায় আবার বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ আয় রপ্তানির মাধ্যমে আসে তার চেয়ে বেশি আমদানির মাধ্যমে ব্যয় হয়। ফলে প্রতিবছর বাংলাদেশকে বাণিজ্য ঘাটতির সম্মুখীন হতে হয়। এ অবস্থা হতে মুক্তি পাওয়ার লক্ষ্যে একমাত্র পথ হলো আমদানি বিকল্প শিল্প স্থাপন করা। আমদানি বিকল্প শিল্প ব্যবস্থা গড়ে উঠলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, কৃষি ও শিল্প উভয় খাতেই উৎপাদন বৃদ্ধি পাবে, দেশে দ্রুত প্রবৃদ্ধি অর্জিত হবে। এছাড়া দেশীয় পণ্য ব্যবহার উপযোগী শিল্প স্থাপন করে আমদানি হ্রাস করা যায়। প্রয়োজনে বিদেশি বিলাসজাতীয় পণ্য আমদানি নিষিদ্ধ বা হ্রাস করে এ খাতেও দেশীয় উদ্যোক্তাদেরকে সহযোগিতা প্রদান করা যাবে। সুতরাং দেশের সামগ্রিক অর্থনীতির বিকাশ বা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে জাতীয় পণ্যের গুরুত্ব অত্যধিক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'Y দ্রব্যটি যে ধরনের শিল্পের অন্তর্গত, দেশীয় শিল্পের সংরক্ষণ, বাণ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর