উদ্দীপকের উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পে অর্থাৎ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। উদ্দীপকের সমস্যাবলি বাংলাদেশের অর্থনীতির আলোকে ব্যাখ্যা করা হলো- বাংলাদেশের কুটির শিল্পের অন্যতম প্রধান সমস্যা হলো মূলধনের স্বল্পতা। ফলে কুটির শিল্পের উন্নয়ন ব্যাহত হয়। কুটির শিল্পের জন্য দেশীয় কাঁচামাল ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হলেও ঋণের অভাবে তা সংগ্রহ করা যাচ্ছে না। বর্তমান যুগে কুটির শিল্পে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা যায়। কিন্তু বাংলাদেশের কুটির শিল্পের সমস্যা হলো এক্ষেত্রে প্রাচীন উৎপাদন পদ্ধতি অনুসরণ করা হয়। এদেশে উৎপন্ন কাঁচামালের অধিকাংশই বিদেশে রপ্তানি হয়ে যায়। ফলে কুটির শিল্পের উৎপাদন ব্যাহত হয়। বাংলাদেশের কুটির শিল্পে নিয়োজিত শ্রমিকরা অশিক্ষিত ফলে আধুনিক উৎপাদনের কলাকৌশল সম্পর্কে তারা অজ্ঞ। তাই রুচি ও পছন্দমাফিক দ্রব্য উৎপাদনে তারা পারদর্শী নয়। তাই ক্ষুদ্র ও কুটির শিল্প খাতটির ভালোভাবে তদারকি করলে দ্রুত এর উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি। এমন একদিন আসবে এ খাত তৈরি পোশাক খাতের মতো দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে। এসব দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের উচিত এ খাতটির প্রতি সুনজর জ্ঞাপন করা যাতে এ খাতটি সকল সমস্যা কাটিয়ে জাতীয় অর্থনীতিতে সফলভাবে অংশগ্রহণ করতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর