বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পটির সম্ভাবনা সম্পর্কে আলোকপাত কর।
উত্তর: দ্রুত বিকাশমান শিল্প হিসেবে পোশাক শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। বর্তমানে রপ্তানি আয়ের প্রায় শতকরা ৫০ ভাগই এ খাত থেকে অর্জিত হয়। নিচে পোশাক শিল্পের সম্ভাবনার কারণসমূহ আলোচনা করা হলো এদেশে সস্তায় পর্যাপ্ত শ্রমিক এখনও পাওয়া যায় এবং ভবিষ্যতেও পাওয়া যাবে। তাই জনবহুল এ দেশে শ্রমিক নির্ভর শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল । সরকার এ শিল্পের প্রতি সবসময় সুনজর দিয়ে আসছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ এ শিল্প নিশ্চিত করতে পেরেছে, যা ভবিষ্যতেও বজায় থাকবে। সরকার সবসময় এ খাতে বিদ্যুৎ, গ্যাসের নিরবিচ্ছিন্ন সংযোগ প্রদানে আগ্রহী থাকে। যা অধিক উৎপাদনে অতি প্রয়োজনীয়। পোশাক শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বিধায় বিদেশি বিনিয়োগকারীরা সবসময় এ খাতে বিনিয়োগের ইচ্ছা পোষণ করে থাকে। বাংলাদেশের পোশাক শিল্পের দ্রুত বিকাশের আরেকটি কারণ হলো সরকারে উদার শিল্পনীতির আশ্রয়ে বাংলাদেশের পোষাক শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল পথে এগিয়ে যাচ্ছে। এ অবস্থা যদি বিরাজমান থাকে তবে বাংলাদেশ একদিন এ শিল্পের মাধ্যমে সমৃদ্ধির শিখরে পৌঁছবে, যা বাংলাদেশকে একদিন বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে পরিচিত করাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পটির সম্ভাবনা সম্পর্কে …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর