বিশ্ব পরিবেশ বিবেচনায় পাট শিল্পের সম্ভাবনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জলবায়ু পরিবর্তন ও পরিবেশের জন্য ক্ষতিকর অপরিশোধিত বর্জ্য (কৃত্রিম আঁশ ও বিভিন্ন সিনথেটিক দ্রব্য) পরিবেশ দূষণের কারণে বিশ্বব্যাপী পরিবেশ স । সৃষ্টি হওয়ায় পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রতি পুনরায় বিশ্ব সমাজের আগ্রহ ও চাহিদা বৃদ্ধি পেতে শুরু করেছে। পাট শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল ও যথেষ্ট সম্ভাবনাময়। কারণ— ১. পাটজাত দ্রব্যের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিম তন্তুর তুলনায় পাটের শ্রেষ্ঠত্ব প্রমাণিত। ২. মানুষ পরিবেশ উন্নয়ন সম্পর্কে সচেতন হচ্ছে। পাটজাত দ্রব্য পরিবেশের জন্য ক্ষতিকর নয়-এ বিষয়টি বুঝতে পেরেছে। ৩. পাট শিল্পে আধুনিক উৎপাদন কৌশল ব্যবহারের ফলে পাটজাত দ্রব্যাদির উৎপাদন ব্যয় যথেষ্ট হ্রাস পাবে এবং দ্রব্যের চাহিদা বাড়বে। ৪. সবুজ পাট হতে যে কাগজ ও রেয়ন তৈরির মণ্ড উদ্ভাবন করা হয়েছে, সমগ্র বিশ্বে এর যথেষ্ট চাহিদা রয়েছে। ৫. দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এ শিল্পে বিনিয়োগের জন্য আকর্ষণীয় প্যাকেজ সুবিধা প্রদান করা হলে এদেশে পাট শিল্পের অফুরন্ত সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। বর্তমানে বাংলাদেশের পাট শিল্পের অবস্থা ও উন্নতি নৈরাশ্যজনক হলেও নিরাশ হওয়ার কোনো কারণ নেই। পাট শিল্পের বিভিন্ন উদ্ভাবনকে কাজে লাগাতে পারলে দেশের কৃষি উন্নয়নের প্রেক্ষিত বদলে যাবে, শিল্পক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বিশ্ব পরিবেশ বিবেচনায় পাট শিল্পের সম্ভাবনা উদ্দীপকের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর