উল্লিখিত শিল্পের সমস্যা সমাধানের জন্য আরও কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে তুমি মনে করো? উদ্দীপকে আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: পাট শিল্পের সমস্যা সমাধানে উন্নত মানের বীজ, উন্নত চাষাবাদ ব্যবস্থা, ঋণ দান, তথ্যের প্রসার, নীতিমালা প্রণয়ন, বাজার সৃষ্টি ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আমি মনে করি। পাট একটি পরিবেশবান্ধব উপাদান। পরিবেশের বিবেচনায় বিশ্বজুড়ে পাটপণ্য নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই একসময় কৃত্রিম তন্তুর জন্য পাট সংকটে পড়লেও পাট শিল্পের আবার সুদিনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বর্তমানে সারা বিশ্বে পাটজাত দ্রব্যের ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই এ শিল্পের বাজার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শিল্পের বাজারে আমাদের অবদান রাখার জন্য পাট শিল্পের সমস্যা সমাধান করা প্রয়োজন । উদ্দীপকে 'B [গণিত] এর মতে, সরকারের ভর্তুকি প্রদান, শ্রমিক প্রশিক্ষণ ও গ্যাস সরবরাহের মতো পদক্ষেপ গ্রহণ করে পাট শিল্পের সমস্যা সমাধান করা যায়। এছাড়া পাটের ভালো বীজ সংরক্ষণ করে সে বীজ ও উন্নত যন্ত্রপাতি সংযুক্ত করে উৎপাদন পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। তাছাড়া সরকারকে একটি উপযুক্ত নীতিমালা প্রণয়ন করতে হবে। যেখানে পাট চাষিরা উৎসাহ পাবে এবং ভবিষ্যৎ নিশ্চয়তা পাবে। কৃষকরা যাতে সহজ শর্তে ঋণ পায় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এ লক্ষ্যে সরকারকে সুদের হার নির্ধারণ করে দিতে হবে। পাট ও পাটের বাজার সম্পর্কে কৃষকরা যাতে বিভিন্ন তথ্য পেতে পারে সেজন্য টিভি ও রেডিওতে তথ্যের প্রচার ও প্রসার ঘটাতে হবে। তাছাড়া শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলে তারা উৎপাদন বাড়াতে পারবে। এছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেলে কাজের প্রতি তাদের আগ্রহ বাড়বে। ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। বিশ্ব বাজারে পাটকে গ্রহণযোগ্য করার জন্য সরকারি পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। এছাড়া মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব বিলোপ, গুদামজাতকরণের ব্যবস্থা, উন্নত যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদির মাধ্যমে এ শিল্পের সমস্যা সমাধান করা যাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত শিল্পের সমস্যা সমাধানের জন্য আরও কী কী পদক্ষেপ গ্রহণ করা দ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর