উদ্দীপকে রনির উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা যায়?
উত্তর: উদ্দীপকে রনির উৎপাদনকে কুটির শিল্প বলা হয় । বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্যভুক্ত সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য ১০ লক্ষ টাকার নিচে এবং সর্বোচ্চ জনবল ১৫ এর অধিক নয়। উদ্দীপকের লক্ষ করা যায়, রনি তার পরিবারের সদস্য দিয়ে এ কার্য পরিচালনা করে থাকেন। এছাড়া তার উৎপাদিত পণ্য হচ্ছে বাঁশ ও বেত যা স্বল্প ঋণের মাধ্যমেই বাড়িতে উৎপাদন সম্ভব হচ্ছে এবং তার উৎপাদিত দ্রব্য বিক্রয় করা হয় তাদের স্থানীয় বাজারে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রনির প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য কুটির শিল্পকে নির্দেশ করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রনির উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা যায়?
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর