জাতীয় উন্নয়নে অতিক্ষুদ্র শিল্পের ভূমিকা বৃদ্ধির জন্য করণীয় বিষয়ে তোমার মতামত দাও৷
উত্তর: বাংলাদেশের জাতীয় উন্নয়নে বৃহদায়তন শিল্প ও অন্যান্য শিল্পের পাশাপাশি অতিক্ষুদ্র শিল্প বিশেষ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষ মূলধনের অভাবে কৃষিকে পেশা হিসেবে বেছে নেয়। এছাড়া দেশের মূলধন গঠনের হারও কম হওয়ায় অতিক্ষুদ্র শিল্প স্থাপন করা যায়। কারণ অতি ক্ষুদ্রশিল্প স্বল্প পুঁজি ও ঘরোয়া পরিবেশে পরিচালনা করা যায়। উদ্দীপকের কানিজের মতো শিক্ষিত বেকাররা এ শিল্প অতি সহজেই স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান করতে পারে। তাছাড়া বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক অংশ নারী। এই বিশাল নারী সমাজের অধিকাংশই ধর্মীয়, পারিবারিক ও সামাজিক কারণে ঘরের বাইরে কাজ করতে পারে না। অতিক্ষুদ্র শিল্প পারিবারিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। তাই অতিক্ষুদ্র শিল্পে কর্মসংস্থানের মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উৎপাদনে ভূমিকা রাখতে পারে। অতিক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসাবে কৃষি পণ্য ব্যবহার করা হয়। অতিক্ষুদ্র শিল্পের প্রসার ঘটলে কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে কৃষিরও উন্নয়ন ঘটবে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই এ শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা করতে পারলে এ শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি এ শিল্পের পণ্য বাজারজাতকরণের জন্য যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে হবে। তাছাড়া উন্নতি কারিগরি প্রশিক্ষণ প্রদান, দ্রব্যের মান উন্নয়ন, বৃহদায়তন শিল্পের অসম প্রতিযোগিতা বন্ধসহ ব্যাপক প্রচার ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য পদক্ষেপ নিতে হবে। এছাড়া অতিক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এসব ব্যবস্থা গ্রহণ করা হলে অতিক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসার ঘটবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জাতীয় উন্নয়নে অতিক্ষুদ্র শিল্পের ভূমিকা বৃদ্ধির জন্য করণীয় বিষয়…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর