উদ্দীপকের আলোকে পাট শিল্পের সমস্যাসমূহ আলোচনা করো।
উত্তর: বাংলাদেশের সোনালী আঁশ পাট এখন নানা সমস্যায় জর্জরিত। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। অর্থনৈতিক গুরুত্বের জন্য একসময় পাটকে 'সোনালী আঁশ' বলা হতো। কিন্তু বর্তমানে এ শিল্প নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে। এ শিল্পের অগ্রগতিতে নানা রকম প্রতিবন্ধকতা বিরাজ করছে। উদ্দীপকে মি. 'B [গণিত] লক্ষ করেন, পাটকলগুলো পার্ট পাচ্ছে না এবং উৎপাদন খরচের তুলনায় পাটজাত পণ্যের দাম কম। দক্ষ শ্রমিক ও গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন খরচ বেশি হচ্ছে। এ শিল্পের বিভিন্ন সমস্যা থাকার কারণে কৃষকরা পাট উৎপাদনে নিরুৎসাহিত হয়ে পড়েছে। ফলে পাটকলগুলো সময়মতো পাট না পাওয়া উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া পাট শিল্প নিয়ে সরকারের সুনির্দিষ্ট লক্ষ যথাযথ নীতি ও পরিকল্পনার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে পরিকল্পনা ও নীতির দুর্বলতার কারণে বাংলাদেশ বিশ্ববাজারে পাটের ব্যবসায় পিছিয়ে পড়ছে। পাট চাষিরা যথাযথ দাম না পাওয়ার কারণে পাট চাষের ওপর নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। পাটকল শ্রমিকদের অদক্ষতাও একটি বড় সমস্যা। প্লাস্টিকসহ বিভিন্ন কৃত্রিম তন্তুর আবিষ্কার পাটের জন্য সংকট ডেকে আনে। সহজলভ্যতাসহ বিভিন্ন সুবিধার কারণে বিশ্বব্যাপী কৃত্রিম তন্তুর ব্যবহার বেড়ে যায়। ফলে চাপের মুখে পড়ে পাট শিল্প।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পাট শিল্পের সমস্যাসমূহ আলোচনা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর