উদ্দীপকের আলোকে তৈরি পোশাক ও নিটওয়্যার শিরে রপ্তানি আয়ের গতি ধারা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ তৈরি পোশাক ও নিটওয়্যারের রপ্তানি আয়সংক্রান্ত কিছু তথ্য প্রদান করেছে। ২০০৪-২০০৫ অর্থবছরে তৈরি পোশাক ও নিওয়্যারের রপ্তানি আয় ছিল ৬৪১৭.৬৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০১১-২০১২ অর্থবছরে তৈরি পোশাক নিটওয়্যারে আয় বৃদ্ধি পেয়ে হয় ১৯০৮৯.৭৩ মিলিয়ন মার্কিন ডলার। ২০১২-২০১৩ অর্থবছরে তা আরও বেড়ে হয় ২১৫৬১৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৩-২০১৪ অর্থবছরে নীটওয়্যার ও তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় ছিল ২৪,৪৯২ মিলিয়ন মার্কিন ডলার। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই খাতটি অনেক সমৃদ্ধশালী খাত। এটি ক্রমেই উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে গার্মেন্টস শিল্পে আমরা সারা বিশ্বের মাঝে দ্বিতীয় অবস্থানে আছি। বর্তমানে এটি রপ্তানি আয়ের একটি সমৃদ্ধ ও নির্ভরশীল খাতে রুপান্তরিত হয়েছে। এ খাতটি বিশ্লেষণ করলে দেখা যায়, বিশেষ কিছু সমস্যা হ্রাস করতে পারলে বাংলাদেশে এ খাতটি অনেক সমৃদ্ধশালী ও সম্ভাবনাময় খাতে পরিণত হবে বলে আমি মনে করি। উপরিউক্ত আলোচনার শেষে প্রতিয়মান হয় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে গার্মেন্টস ও নিটওয়্যার খাত রপ্তানি আয়ে ব্যাপক প্রভাব বিস্তার করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তৈরি পোশাক ও নিটওয়্যার শিরে রপ্তানি আয়ের গতি ধারা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর