অর্থনীতিবিদ জনাব জাহিদের মতের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, বাংলাদেশে উল্লিখিত শিল্পগুলো স্থাপনের কথা বলে অর্থনীতিবিদ জনাব জাহিদ প্রকারান্তরে, এদেশে আমদানি বিকল্প শিল্প স্থাপনের পক্ষেই তার মত দিয়েছেন। তার মতের যথার্থতা নিচে বিশ্লেষণ করা হলো।১. বাংলাদেশের অব্যাহত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা দরকার। আমদানি হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পায়নের প্রয়োজন আছে।২. বাংলাদেশ শিল্পায়নের প্রয়োজনে সাধারণত মূলধন দ্রব্য বেশি আমদানি করে। তাই আমদানি বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ করা হলে দেশের ভেতরে মূলধন দ্রব্য উৎপাদিত হবে। ফলে দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে।৩. আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশের আমদানি হ্রাস পাবে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং অন্য কাজে তা ব্যবহার করা যাবে।৪. আমদানি বিকল্প শিল্পায়নের ফলে দেশে বিভিন্ন রকম ভোগ্যপণ্য, মধ্যবর্তী দ্রব্য ও পুঁজি দ্রব্য উৎপাদিত হবে। ফলে শিল্পপণ্যের দিক থেকে দেশ স্বনির্ভর হয়ে উঠবে।৫. আমদানি-বিকল্প শিল্পায়নে বিভিন্ন রকম শিল্প স্থাপন করা যায়। ফলে শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটে এবং সমগ্র শিল্প খাতের প্রসার ঘটে। এদেশে অধিক সংখ্যায় আমদানি বিকল্প স্থাপন হলে এসব সুবিধা ভোগ করা যাবে।৬. বাংলাদেশসহ যেসব দেশে জনসংখ্যা বেশি সেখানে জনগণের প্রয়োজন অনুযায়ী, বহু প্রকার পণ্য আমদানি করতে হয়। এ অবস্থায় দেশে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হলে এসব শিল্পপণ্যের বাজারের নিশ্চয়তা থাকবে। যার ফলে শিল্পায়ন অনেকটাই উৎসাহিত হবে।উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে অর্থনীতিবিদ জনাব জাহিদ এদেশে আমদানি-বিকল্প স্থাপনের পক্ষে যে মত প্রকাশ করেছেন তা যথার্থ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অর্থনীতিবিদ জনাব জাহিদের মতের যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর