উদ্দীপকে উল্লিখিত তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কীরূপ ভূমিকা পালন করেছে? আলোচনা করো।
উত্তর: তৈরি পোশাক শিল্প বর্তমানে বাংলাদেশের শিল্পক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করেছে।বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার পোশাক তৈরির কারখানা রয়েছে। এই কারখানাগুলোতে প্রায় ১ কোটি শ্রমিক নিয়োজিত আছে এবং এর মধ্যে প্রত্যক্ষভাবে ২২ লক্ষ শ্রমিক নিয়োজিত। এই শিল্পে প্রায় ৯০ শতাংশই হলো অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মহিলা কর্মী। মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে এই শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যেও পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম। এ দেশের রপ্তানি আয়ের ৭৫ থেকে ৮২ শতাংশেরও বেশি বস্ত্রপণ্য ও তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত। ২০১৪-২০১৫ অর্থবছরে ২৫,৪৯২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক ও নিটওয়্যার রপ্তানি করেছে। বিশ্বের প্রায় ৯০টি দেশে পোশাক রপ্তানি করা হয়। বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের প্রধান আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ২০১৪-২০১৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আয় ছিল প্রায় ৩২০৪.৬৭ মিলিয়ন মার্কিন ডলার। যা দেশের মোট রপ্তানি আয়ের ২৯.০ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৩১.২০৯ মিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে। যেখানে তৈরি পোশাক খাতের (নিটওয়্যারসহ) রপ্তানি আয় ছিল ১৮,১২৭ মিলিয়ন মার্কিন ডলার। উদ্দীপকের আমেরিকা প্রবাসী জনাব জামান একজন ধনাঢ্য ব্যক্তি। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। ঐ দেশগুলো তিনি নিজদেশের পণ্য দেখে খুশি হন। কারণ তিনি চিন্তা করেন বাংলাদেশ বিভিন্ন পণ্য রপ্তানি করে এখন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কীরূপ ভূমি…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর