অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, সম্প্রতি সরকার বেসকারি উদ্যোক্তাদের সাথে নিয়ে ১৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পে বেসরকারি উদ্যোক্তা মনটেক্স গ্রুপ সরকারের সাথে আছে। এ প্রকল্পটি সম্বন্ধে অর্থনীতিবিদ জনাব অনীকের ধারণা হলো, বেসরকারি উদ্যোক্তাদের সাথে নিয়ে সরকারের এ ধরনের প্রকল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে। নিচে তার এ মতের যথার্থতা বিশ্লেষণ করা হলো:বাংলাদেশের মতো পুঁজি-স্বল্প দেশে বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির মাধ্যমে শিল্পায়ন ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব নীতির যথেষ্ট উপযোগিতা রয়েছে।১. দেশে শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজির যোগান পিপিপির মাধ্যমে সম্ভব। কেননা কেবল সরকারি বা বেসরকারি পুঁজি ও শর্তযুক্ত বিদেশি ঋণ দ্বারা বৃহদাকার শিল্পের উন্নয়ন ও প্রসার সম্ভব নয়।২. শিল্পায়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো। সড়ক, মহাসড়ক, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি খাতের জন্য নতুন নতুন স্থাপনা নির্মাণ দেশে শিল্পায়নের গতি দ্রুততর করতে যথেষ্ট সহায়ক। এক্ষেত্রে প্রয়োজনীয় বিপুল পুঁজির যোগান পিপিপির দ্বারাই সম্ভব।৩. পিপিপির মাধ্যমে সামাজিক অবকাঠামোও শক্তিশালী করা সম্ভব। যৌথ উদ্যোগের এ কৌশল দেশে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক বিমা প্রভৃতি সেবাখাতের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণেও যথেষ্ট সহায়ক হবে।৪. পিপির মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও শিল্পায়ন হলে বেসরকারি দক্ষতা বৃদ্ধি পাবে।৫. পিপিপির উদ্যোগে দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।৬. স্থায়ী ও টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে পিপিপির উদ্যোগ ছাড়া কেবল সরকারি বা বেসরকারি প্রচেষ্টা এককভাবে সফল নাও হতে পারে।উপরিউক্তি আলোচনার মাধ্যমে অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা উপলব্ধি করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অর্থনীতিবিদ জনাব অনীকের মতের যথার্থতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর