উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কী প্রকৃতির? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি হলো আমদানি বিকল্প শিল্প। অতিমাত্রায় আমদানি নির্ভরতা ও বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যে কিছু কিছু দ্রব্য আমদানি না করে সুবিধামতো সেসব দ্রব্যের শিল্প দেশে স্থাপন করা হলে তাকে আমদানি বিকল্প শিল্প বলে।কোন কোন দ্রব্যের আমদানি বিকল্প শিল্প স্থাপন করা যুক্তিসংগত তা নির্ধারণের জন্য যে বিষয়গুলো বিবেচনা করা হয় তা হলো- দেশের অত্যন্ত সেসব শিল্পের জন্য নিজস্ব কাঁচামাল, প্রযুক্তি, প্রয়োজনীয় শ্রমশক্তি ও অভ্যন্তরীণ বাজার প্রাপ্তি। এসব শিল্পের দ্রব্যাদি কমপক্ষে আমদানি দ্রব্যের নিকট-বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।আমদানি বিকল্প শিল্প দ্রব্যের মান বিদেশি দ্রব্যের তুলনায় কম হতে পারে, ওগুলোর উৎপাদন ব্যয়ও বেশি হতে পারে। সে জন্য আমদানি বিকল্প শিল্পগুলোকে বিদেশি পণ্যের অসম প্রতিযোগিতা থেকে রক্ষার জন্য এ শিল্পে ভর্তুকি ও কর অবকাশ সুবিধা প্রদান করে।আমদানি বিকল্প শিল্পের কতগুলো লক্ষণীয় দিক বা বৈশিষ্ট্য রয়েছে। এ শিল্পে কেবল আমদানিকৃত দ্রব্যের মতো বা তার নিকট বিকল্প দ্রব্য উৎপাদন করা হয়। এ শিল্পের দ্রব্য কেবল অভ্যন্তরীণ বাজারে বিক্রির জন্য উৎপাদন করা হয়। এ শিল্পে যতদূর সম্ভব দেশীয় কাঁচামাল, নিজস্ব প্রযুক্তির, শ্রমঘন উৎপাদন ব্যবস্থা ব্যবহার করা হয়। এ শিল্প স্থাপনের উদ্দেশ্য হলো বৈদেশিক মুদ্রার সাশ্রয়, অর্জন নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কী প্রকৃতির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর