বাংলাদেশের অর্থনীতি এখন আর স্থবির নয়- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতি এখন আর স্থবির নয়।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম নেয়। সময়ের পরিক্রমায় বিশ্ব অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ তাল মিলিয়ে চলছে। বাংলাদেশের জনগণ বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে নিজেদের স্থান করে নিয়েছে। আশা করা হচ্ছে, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।সত্তরের দশকের শেষ ভাগ থেকে এদেশের অর্থনীতি বাজার অর্থনীতির দিকে ধীরে ধীরে ধাবিত হতে শুরু করেছে। বাজার অর্থনীতির নীতিমালা অনুসরণে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কাঠামোগত সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়। এর মূল বিষয় ছিল বিরাষ্ট্রীয়করণ অর্থাৎ রাষ্ট্রায়ত্ত খাতকে সংকুচিত করা, ব্যক্তি খাতকে উৎসাহিত করা এবং বাণিজ্য উদারীকরণ। বর্তমানে বাংলাদেশের সাথে বিশ্বের প্রায় ১১০টি দেশের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ প্রসারিত হচ্ছে। ২০১৫-২০১৬ অর্থবছরে এদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.০৫%, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ৬.৫৫%। ২০০৫ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪০.৪ শতাংশ, যা ২০১৬ সালে নেমে দাঁড়িয়েছে ২৪.৮ শতাংশে। ২০১৫-১৬ অর্থবছরে বিনিয়োগ দাঁড়িয়েছে জিডিপির ২৯.৩৮ শতাংশ, গত অর্থবছরে যা ছিল জিডিপির ২৮.৮৯ শতাংশ। এ ছাড়াও ২০১৫-১৬ অর্থবছরে দেশের রপ্তানি বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩১,২০৮.৯৪ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের আয় অপেক্ষা ৩.৩৯ শতাংশ বেশি।কাজেই উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের অর্থনীতির মৌলিক অর্থনীতি এখন আর স্থবির নয় বরং অর্থনীতির মৌলিক সমস্যাগুলো ধীরে ধীরে প্রশমিত হচ্ছে এবং সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতি এখন আর স্থবির নয়- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর