উদ্দীপকের আলোকে চামড়া শিল্পের সমস্যাসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে চামড়া শিল্পের সমস্যাসমূহ আলোচনা করা হলো- চামড়া প্রক্রিয়াজাতকরণের অভাব : আমাদের দেশে চামড়া প্রক্রিয়াজাতকরণের খুব একটা সুযোগ-সুবিধা নেই। তাই কাঁচা চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের অভাবে এর গুণগত মান নষ্ট হয়ে যায়। দক্ষ শ্রমিকের অভাব : বাংলাদেশে প্রচুর শ্রমিক থাকলেও দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। তাই দক্ষ শ্রমিকের অভাবে চামড়া শিল্পের উন্নয়ন ব্যাহত হচ্ছে। রাসায়নিক দ্রব্যের অভাব : চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বাংলাদেশে ঠিকমতো পাওয়া যায় না। ফলে উৎপাদন ব্যাহত হওয়াসহ নানা অসুবিধা সৃষ্টি হয়। ঋণের অভাব : কাঁচা চামড়া ক্রয় করার জন্য পর্যাপ্ত মূলধন প্রয়োজন। কিন্তু ব্যবসায়ীরা এ মূলধনের চাহিদা মেটানোর জন্য সময়মতো পর্যাপ্ত ঋণ পায় না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চামড়া শিল্পের সমস্যাসমূহ আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর