উদ্দীপকে উল্লিখিত প্রকল্পটি কী প্রকৃতির? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রকল্পকটি হলো এমন এক ধরনের প্রকল্প সেখানে সরকারি ও বেসরকারি খাতে যৌথ উদ্যোগ পরিলক্ষিত হয়। এ রকম প্রকল্পে সরকারি ও বেসরকারি মালিকানা, উদ্যোগ ও পুঁজির সমাবেশ ঘটে। বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে এরূপ বেশ কয়েকটি প্রকল্প গৃহীত হয়েছে। নিচে এ ধরনের প্রকল্পের প্রকৃতি ব্যাখ্যা করা হলো।বাংলাদেশে বড় বড় ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিল্পভিত্তিক প্রসার ও আধুনিকায়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে উচ্চ হারে জিডিপির প্রবৃদ্ধি অর্জন সম্ভব। এর জন্য অবশ্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা দরকার। কিন্তু উন্নয়ন বাজেটের এ বিনিয়োগের অর্থ সরকারের একার পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। এ কাজে বেসরকারি উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন বিষয়ক এ ধারণার প্রেক্ষিতে উন্নয়ন বাজেটে বেসরকারি খাতের পুঁজি আকৃষ্ট করার লক্ষ্যে ২০১০ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ধারণার সৃষ্টি করা হয়। এ ব্যবস্থার আওতায় দেশের বড় বড় ও ব্যয়বহুল উন্নয়ন প্রকল্পে সরকারি ও বেসরকারি খাতের যৌথ মালিকানা, উদ্যোগ ও পুঁজি বিনিয়োগ করা শুরু হয়। অর্থনীতির চাকাকে সচল ও বেগবান করতে হলে বিনিয়োগের একটি বড় ধাক্কা (Big Push) দেয়া প্রয়োজন। দেশের অর্থনীতিতে এ বৃহৎ ধাক্কা সৃষ্টির জন্য এ পিপিপি ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রকল্পটি কী প্রকৃতির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর