বাংলাদেশের চামড়া শিল্পের দ্রুত উন্নয়নে সরকারের আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত? বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের চামড়া শিল্পের দ্রুত উন্নয়নে সরকারের আর যেসব পদক্ষেপ নেওয়া উচিত তা বিশ্লেষণ করা হলো- ১. লেদার টেকনোলজির উন্নয়ন : চামড়া শিল্পে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে কলেজ অব লেদার টেকনোলজির উন্নয়ন ও আধুনিকায়ন প্রয়োজন এবং একই সাথে দেশে মানসম্মত কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ২. ঋণ সরবরাহ : চামড়া শিল্পের জন্য প্রচুর মূলধন প্রয়োজন। সুতরাং এ শিল্পের মালিকদের পর্যাপ্ত পরিমাণ ঋণ সরবরাহ করতে হবে। ৩. বিদ্যুৎ সরবরাহ : উৎপাদনের জন্য বিদ্যুৎ প্রয়োজন, তাই সরকারকে চামড়া শিল্পে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। ৪. রাসায়নিক দ্রব্য : চামড়া শিল্পে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের দেশে অভাব রয়েছে। তাই প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যসমূহ দেশের অভ্যন্তরে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। ৫. কমন ফিনিশিং ফ্যাসিলিটিজ সেন্টার : ছোটবড় সকল ট্যানারি শিল্প এবং ট্যানারি শিল্পের সংগঠনগুলোকে অবকাঠামোগত সুযোগ-সুবিধা প্রদান করার জন্য Common Finishing Facilities Center স্থাপন করতে হবে। এ সেন্টার চালু হলে সকল ট্যানারি উপকৃত হবে। ৬. উৎপাদন ব্যয় হ্রাস : বিশ্ব বাজারে বেশি পরিমাণে চামড়াজাত দ্রব্য বিক্রি করতে হলে উৎপাদন ব্যয় কমাতে হবে। এজন্য উন্নত প্রযুক্তি ব্যবহারসহ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের চামড়া শিল্পের দ্রুত উন্নয়নে সরকারের আর কী কী পদক্ষেপ ন…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর