উদ্দীপকের আলোকে পাটের ব্যবসায় মন্দা দেখা দেয়ার কারণগুলো ব্যাখ্যা করো।
উত্তর: পাট ও পাটজাত দ্রব্যের বিকল্প দ্রব্য উৎপন্ন হওয়ায় বিংশ শতাব্দীর শেষার্ধে পাটের ব্যবসায় মন্দা দেখা দেয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্য বিশ্ব বিখ্যাত ছিল। আর এ পাট ও পাটজাত দ্রব্যসামগ্রী রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। কিন্তু জ্ঞান-বিজ্ঞানের প্রসারের ফলে পাটজাত পণ্যের বিকল্প পণ্য যেমন- পলিথিন, নাইলন, প্লাস্টিক ইত্যাদির ব্যবহার বেড়ে যায়। যার ফলে পাটের বৈশ্বিক চাহিদা ব্যাপক হ্রাস পায়। এতে এদেশের পাট শিল্পের ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া রাজনৈতিক পটপরিবর্তন ও শোষণের ফলে সোনালি আঁশ খ্যাত পাট হুমকির সম্মুখীন হয়। বিভিন্ন পাট কল বন্ধ হয়ে যায়। উপর্যুক্ত কারণগুলো ছাড়াও পাট ব্যবসায় মন্দা দেখা দেয়ার অন্যান্য কারণগুলো হলো- পাট চাষে সনাতন পদ্ধতির ব্যবহার, পাট ও পাটজাত পণ্যের গুণগত মান সময়োপযোগী না হওয়া, বিজ্ঞাপন বা প্রচারের স্বল্পতা ইত্যাদি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পাটের ব্যবসায় মন্দা দেখা দেয়ার কারণগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর