উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করো?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্প হলো কুটিরশিল্প। বাংলাদেশের এ শিল্প বিভিন্ন সমস্যাগ্রস্ত। এ জন্য এ শিল্প দেশের অর্থনীতিতে তার যথাযোগ্য ভূমিকা পালন করতে পারে না। তাই এ শিল্পের সমস্যা দূর তথা এর উন্নয়ন আবশ্যক। এদেশের কুটিরশিল্পের উন্নয়নের জন্য নিম্নলিখিত বিভিন্ন সুপারিশ করা যায়-১. বাংলাদেশের কুটিরশিল্পে প্রাচীন উৎপাদন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতি প্রবর্তন করতে হবে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে এবং উৎপাদিত দ্রব্যের মান উন্নত হবে।২. কুটিরশিল্পে বিনিয়োগের স্বল্পতা দূর করার জন্য সহজ শর্তে ও কম সুদে প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করতে হবে।৩. বাংলাদেশের কুটিরশিল্পে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের কাঁচামালের নিয়মিত যোগান নিশ্চিত করতে হবে।৪. বিভিন্ন রকম কুটিরশিল্পে নিয়োজিত কারিগরদের দক্ষতা বৃদ্ধির জন্য শিল্প প্রশিক্ষণ কর্মসূচির আওতায় একটি কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করা দরকার।৫. আধুনিক উৎপাদন কৌশল, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ কারিগর এসবের সমন্বয়ে কুটিরশিল্পের পণ্যের মান উন্নত করতে হবে।৬. কুটিরশিল্পকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে বাণিজ্যে সংরক্ষণের নীতি গ্রহণ করতে হবে।৭. বাংলাদেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা কুটিরশিল্প-কারখানাগুলো যাতে নিয়মিত ও অব্যাহতভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারে সে জন্য দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।৮. কুটিরশিল্পের উৎপাদনক্ষেত্রে দক্ষ কারিগর, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত বিনিয়োগ থাকলে পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস পাবে। ফলে তার চাহিদাও বাড়বে।৯. বাংলাদেশের কুটিরশিল্পজাত দ্রব্যের চাহিদা ও জনপ্রিয়তা বাড়াতে হবে। এ জন্য দেশের ও বিদেশে বিভিন্ন গণমাধ্যমে তার ব্যাপক প্রচার করতে হবে।উল্লিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করা হলে এদেশের কুটির শিল্পের সমস্যাবলির সমাধান সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের উন্নয়নের জন্য তুমি কী কী ব্যবস্থা গ্রহণের…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর