উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্প কুটিরশিল্প বলে পরিচিতি। বাংলাদেশে এ ধরনের শিল্পের প্রাধান্য রয়েছে। এতদসত্ত্বেও এ শিল্পের সমস্যা অনেক।এ শিল্পের সমস্যাগুলো নিম্নরূপ:১. বাংলাদেশের কুটিরশিল্পীরা অসচ্ছল ও দরিদ্র। তারা প্রয়োজন মতো পুঁজি সংগ্রহ ও বিনিয়োগ করতে ব্যর্থ হয়।২. বাংলাদেশের কুটিরশিল্পে জামানতের অভাবে ঋণ পাওয়া যায় না।৩. এ দেশের অধিকাংশ কুটিরশিল্পে অনুন্নত ও সেকেলে উৎপাদন পদ্ধতি ব্যবহৃত হয়। ফলে উৎপাদন মানসমৃদ্ধ হয় না এবং পরিমাণ কম হয়।৪. কুটিরশিল্পের জন্য যেসব কাঁচামাল দরকার হয় তার যোগান অপর্যাপ্ত ও অনিয়মিত হওয়ায় অনেক ক্ষেত্রে তার দাম বেশি হয়; যার ফলে উৎপাদন খরচ বাড়ে।৫. বাংলাদেশে কুটিরশিল্পে নিয়োজিত অধিকাংশ শ্রমিক অদক্ষ। এ জন্য এ শিল্পে উৎপাদিত দ্রব্যের গুণগত মান নিচু।৬. বাংলাদেশের গ্রামাঞ্চলে বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ পাওয়া যায় না; আর তা পাওয়া গেলেও হয় অপর্যাপ্ত ও অনিয়মিত। ফলেকুটিরশিল্পগুলোর উৎপাদন ব্যাহত হয়। ৭. বাংলাদেশে কুটিরশিল্পের সমরূপ অনেকদ্রব্য বিদেশ থেকে আমদানি করা হয়। এসব দ্রব্যের মান উন্নত ও দাম কম হওয়ায় দেশীয় কুটিরশিল্পজাত দ্রব্যাদির চাহিদা হ্রাস পায়।তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শিল্প বিভিন্ন সমস্যার সম্মুখীন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ কী কী?
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর