উল্লিখিত তত্ত্বটি কি বাংলাদেশের জন্য প্রযোজ্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের জন্য আংশিক প্রযোজ্য বলে আমি মনে করি। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব পর্যবেক্ষণ করলে বাংলাদেশে আমরা অনেক বৈশিষ্ট্য দেখতে পাই। বৈশিষ্ট্যগুলো হলো বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। বর্তমানে এ দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩% এবং ২০২৩-২৪ অর্থবছরে সাময়িক হিসাব অনুযায়ী খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৫১৩.৪৫ লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের একজন লোকের ভরণপোষণের জন্য ১.২ হতে ১.৮০ একর জমির প্রয়োজন। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রায় দুর্ভিক্ষ, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি দেখা যায়। অনাহার, অর্ধাহার, রোগব্যাধি বাংলাদেশের জনগণের নিত্য সহচর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্মহার ও মৃত্যুহার উভয়ই অধিক। প্রতি হাজারে স্থূল জন্মহার ১৯.৪ এবং স্থূল মৃত্যুহার ৬.১ জন। তাছাড়া বর্তমান মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ বেকার। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় মাত্র ২৭৮৪ মার্কিন ডলার। ফলে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। এখন প্রায় ১৮.৭ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। উদ্দীপকে 'A [গণিত] নামের একটি উন্নয়নশীল দেশের তথ্য তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায়, দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে (৪,৮,১৬,৩২) এবং খাদ্য উৎপাদন বেড়েছে গাণিতিক হারে (২,৩,৪)। এ তথ্যটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরিশেষে বলা যায়, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের জন্য আংশিক কার্যকর বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত তত্ত্বটি কি বাংলাদেশের জন্য প্রযোজ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর