উদ্দীপকের তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে তুমি বাংলাদেশের জন্য কোনটি অধিক সামঞ্জস্যপূর্ণ মনে করো ও কেন?
উত্তর: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ম্যানথাসের জনসংখ্যা তত্ত্বটি অনেকাংশে সাঞ্জস্যপূর্ণ। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে দেখানো হয়েছে, দেশে জনসংখ্যার বৃদ্ধির হার খাদ্য উৎপাদনের হারের তুলনায় অনেক বেশি। কারণ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেলেও জমির স্বল্পতা থাকায় খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যার বৃদ্ধির হার বেশি। উদ্দীপে আলোচিত ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বিশ্লেষণ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সাথে এর খুব মিল খুঁজে পাই। বাংলাদেশের কৃষি জমির পরিমাণ সীমাবদ্ধ, কৃষি ক্ষেত্রে ক্রমহাসমান বিধি কার্যকর। তাই উৎপাদিত খাদ্য জনসংখ্যা তুলনায় অপর্যাপ্ত। কাম্য জনসংখ্যা বলতে মাথাপিছু সর্বোচ্চ আয় স্তরের জনসংখ্যাকে বোঝায় । বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। কিন্তু প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার বা শ্রমের যোগান বাড়ানোর হার পর্যাপ্ত নয়। সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয় না বলে বাংলাদেশের কাম্য জনসংখ্যা স্তর অর্জিত হয় না। তাই খাদ্য চাহিদা বাড়ে জনসংখ্যা বাড়ার সাথে সাথে। কিন্তু খাদ্যের যোগানের বৃদ্ধি ঘটে গাণিতিক হারে ও জনসংখ্যার বৃদ্ধির জ্যামিতিক হারে ঘটে। সুতরাং বাংলাদেশের জন্য ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অধিক সামঞ্জস্যপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে তুমি বাংলাদেশের জন…
সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর