উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়নে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য সুবিধা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি পদক্ষেপ সম্পর্কে নিচে আলোচনা করা হলো- ১. প্রাথমিক শিক্ষা: মানবসম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই এই শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক পর্যায় থেকে বাধ্যতামূলক করা একান্ত প্রয়োজন। কেননা একটি শিক্ষিত জাতিই পারে একটি সুন্দর স্বাভাবিক সমাজ উপহার দিতে। তাই উক্ত সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম ওই দেশের জন্য বিশেষভাবে কাম্য! ২. স্বাস্থ্য সুবিধা: আমরা জানি, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন করা সরকারের অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে জনগণ অতি অল্প খরচে কীভাবে উন্নতমানের স্বাস্থ্যসেবা পেতে পারে সেই লক্ষ্যে পর্যাপ্ত হাসপাতালের ব্যবস্থা করতে হবে। ৩. নারীর ক্ষমতায়ন: নারীদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় উন্নয়ন কর্মকান্ডে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং নারীর রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করতে হবে। এছাড়া খাদ্য ও পুষ্টিহীনতা দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধি ও পরিকল্পনা ইত্যাদি নানারূপ পদক্ষেপ নেওয়া যেতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মূল…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর