উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা তত্ত্বটি কাম্য জনসংখ্যা তত্ত্ব। নিচে কাম্য জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করা হলো- বিংশ শতাব্দীর প্রথমদিকে অধ্যাপক অ্যাডউইন ক্যানন, কার স্যান্ডার্স, ডালটন, রবিন্স প্রমুখ আধুনিক অর্থনীতিবিদগণ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের একটি বিকল্প তত্ত্ব প্রচার করেন। এটি কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এ তত্ত্বের মূল বক্তব্য হলো মাথাপিছু আয় যে পর্যায়ে সর্বোচ্চ হয়, জনসংখ্যার আয়তন সে পর্যায়ে কাম্য বা বাঞ্ছনীয় হয়।কাম্য জনসংখ্যা হলো জনসংখ্যার আদর্শ আয়তন। উদ্দীপকের রেখাচিত্রে OX অক্ষে জনসংখ্যা এবং OY অক্ষে মাথাপিছু আয় নির্দেশ করা হয়েছে। AE হলো মাথাপিছু আয় রেখা। জনসংখ্যা P বিন্দু হতে যতই বাড়তে থাকে, মাথাপিছু আয় ততই বাড়তে থাকে। জনসংখ্যা যখন Q বিন্দুতে পৌছায় অর্থাৎ 10 কোটি জনসংখ্যা স্তরে মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়ায় 2400 মার্কিন ডলার এবং এটাই হলো সর্বাধিক মাথাপিছু আয়। জনসংখ্যা Q বিন্দুর পর বাড়তে থাকলে মাথাপিছু আয় আবার কমতে থাকে। সুতরাং 10 কোটি হলো কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। জনসংখ্যা 10 কোটির কম হলে তাকে নিম্ন জনসংখ্যার দেশ এবং জনসংখ্যা 10 কোটির বেশি হলে তাকে অধিক জনসংখ্যার দেশ বলা হয়। জনসংখ্যা সম্পর্কে আধুনিক অর্থনীতিবিদগণের দেওয়া এ তত্ত্বটি কাম্য জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর