শেয়ারFacebookWhatsApp

জনাব আবুল বাশার মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন?

উত্তর: উদ্দীপকে জনাব আবুল বলেন বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে এবং উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে। তিনি মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব নিম্নোক্তভাবে ব্যাখ্যা করেন। ১. দক্ষ জনশক্তি গঠন: দক্ষ জনশক্তি মানে দক্ষ শ্রমশক্তি। শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা আবশ্যক। ২. নিয়োগ বৃদ্ধি: বাংলাদেশে বেকার সমস্যা উদ্বেগজনক। কাজেই বেকার সমস্যা লাঘবের জন্য মানবসম্পদ উন্নয়ন প্রয়োজন। ৩. উৎপাদন বৃদ্ধি: বাংলাদেশের সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজন দক্ষ জনশক্তি। মানবসম্পদ উন্নয়নে দক্ষ জনশক্তি সৃষ্টি হবে, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ৪. জীবনযাত্রার মান বৃদ্ধি: মানবসম্পদ উন্নয়নে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান বাড়ে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য মানবসম্পদ উন্নয়ন প্রয়োজন। ৫. মানবসম্পদ রপ্তানি: দক্ষ জনশক্তির চাহিদা বিশ্বব্যাপী। মানবসম্পদের উন্নয়ন ঘটলে বাংলাদেশের দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এতে দেশের বেকারত্ব হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। উদ্দীপকে জনাব আবুল বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে এবং উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে। অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি দক্ষ জনসম্পদ। মানবসম্পদ উন্নয়নই পারে একটি দেশের দক্ষ জনশক্তি নিশ্চিত করতে। দক্ষ জনশক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। মানবসম্পদ উন্নত হলে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হয়, মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে, আয় বৈষম্য হ্রাস পায়। ফলে বাংলাদেশে এর গুরুত্ব অপরিসীম।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

জনাব আবুল বাশার মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন?

উদ্দীপক

জনাব আবুল বাশার একজন শিক্ষক। তিনি ক্লাসে ছাত্র-ছাত্রীদেরকে দক্ষ মানবসম্পদের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১৬ কোটি লোক বাস করে। কিন্তু এসব লোকের বেশিরভাগই অশিক্ষিত ও নিরক্ষর। এরা সমাজের বোঝা হয়ে থাকছে। তবে এসব লোককে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে এবং উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবে।

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

সুষম খাদ্য, স্বাস্থ্য সম্মত বাসস্থান, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ, উন্নত স্বাস্থ্যসেবা প্রভৃতি সুযোগ সুবিধা প্রদান এবং আর্থসামাজিক পরিবেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশের শ্রমশক্তির গুণগত মান উন্নয়নকে মানবসম্পদ উন্নয়ন বলা হয়।

উত্তর

শিক্ষা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আর উপযুক্ত প্রশিক্ষণ একজন মানুষকে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দক্ষ করে তোলে। একজন শ্রমিকের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতার গুণগত পরিবর্তন ঘটে। মানবসম্পদ উন্নয়নের জন্য আমাদের দেশে সুষ্ঠু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে আমাদের শ্রমশক্তির দক্ষতা বাড়বে এবং বিদেশে শ্রম নিয়োগ বৃদ্ধি পাবে।তাই বলা যায়, শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান।

উত্তর

উদ্দীপকে জনাব আবুল বলেন বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে এবং উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে। তিনি মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব নিম্নোক্তভাবে ব্যাখ্যা করেন। ১. দক্ষ জনশক্তি গঠন: দক্ষ জনশক্তি মানে দক্ষ শ্রমশক্তি। শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা আবশ্যক। ২. নিয়োগ বৃদ্ধি: বাংলাদেশে বেকার সমস্যা উদ্বেগজনক। কাজেই বেকার সমস্যা লাঘবের জন্য মানবসম্পদ উন্নয়ন প্রয়োজন। ৩. উৎপাদন বৃদ্ধি: বাংলাদেশের সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজন দক্ষ জনশক্তি। মানবসম্পদ উন্নয়নে দক্ষ জনশক্তি সৃষ্টি হবে, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ৪. জীবনযাত্রার মান বৃদ্ধি: মানবসম্পদ উন্নয়নে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান বাড়ে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য মানবসম্পদ উন্নয়ন প্রয়োজন। ৫. মানবসম্পদ রপ্তানি: দক্ষ জনশক্তির চাহিদা বিশ্বব্যাপী। মানবসম্পদের উন্নয়ন ঘটলে বাংলাদেশের দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এতে দেশের বেকারত্ব হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। উদ্দীপকে জনাব আবুল বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে এবং উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে। অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি দক্ষ জনসম্পদ। মানবসম্পদ উন্নয়নই পারে একটি দেশের দক্ষ জনশক্তি নিশ্চিত করতে। দক্ষ জনশক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। মানবসম্পদ উন্নত হলে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হয়, মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে, আয় বৈষম্য হ্রাস পায়। ফলে বাংলাদেশে এর গুরুত্ব অপরিসীম।

উত্তর

বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ সমস্ত পদক্ষেপ মূল্যায়ন করা হলো- ১. শিক্ষা বিস্তার: মানবসম্পদ উন্নয়নের শক্তিশালী হাতিয়ার শিক্ষা।শিক্ষা বিস্তারে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সাক্ষরতা দান কর্মসূচি গ্রহণ। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারিগরি শিক্ষা প্রসারে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হয়েছে। নারীশিক্ষা প্রসারে বেতন মওকুফ, ছাত্রী উপবৃত্তি, শিক্ষক নিয়োগে মহিলা কোটা সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে মাধ্যমিক স্তর পর্যন্ত বই বিতরণ, প্রাথমিক স্তরে খাদ্য কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, পরীক্ষাপদ্ধতির সংস্কার, শিক্ষাব্যবস্থা আধুনিকীকরণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২. প্রশিক্ষণের সুযোগ-সুবিধা সৃষ্টি: প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বাড়ায়। কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখে। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। যেমন- মৌমাছি চাষ, হিসাবরক্ষণ ব্যবস্থা, হাঁস-মুরগির খামার গঠন, নেতৃত্ব অর্জন ইত্যাদি। তাছাড়া যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি পর্যায়ে কর্মকর্তাদের বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ৩. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম বাস্তবায়নে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র স্থাপন, ওয়ার্ড কমিউনিটি সেন্টার স্থাপন। নবজাতক ও সন্তান জন্মদানকারী মায়েদের নানা সেবা প্রদান। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন উপাদান বিনামূল্যে সরবরাহ, স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন। ৪. নারী ও শিশু উন্নয়ন কর্মসূচি: সরকার দেশে খাদ্য নিরাপত্তা কর্মসূচি, প্রশিক্ষণ কর্মসূচি, কর্মজীবী মহিলাদের শিশুদের দিবাযত্ন কর্মসূচি, মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, শিশু ও নারী পাচার রোধ, জাতীয় শিশুনীতি প্রণয়ন ও বাস্তবায়ন প্রভৃতি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। ৫. সমাজকল্যাণমূলক কর্মসূচি: সরকার প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণসহ পুনর্বাসন, বিধবা, দুস্থ মহিলাদের ভাতা প্রদান, এসিডদগ্ধ নারীদের আইনগত সহায়তা ও পুনর্বাসন, বস্তি উন্নয়ন কর্মসূচি, মাতৃমঙ্গল প্রতিষ্ঠা ইত্যাদি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
HSCEconomics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব আবুল বাশার মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন? | Prosthuti